জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে মৌলভীবাজার জেলা দাবা সমিতির আয়োজনে আন্ত:জেলা দাবা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ৬ আগস্ট শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। জেলা দাবা সমিতির সভাপতি এডভোকেট মুস্তাক আহমদ মম এর সভাপতিত্বে ও সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম এর পরিচালনায় অনুষ্টিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল, সাধারন সম্পাদক পান্না দত্ত, প্রবাসী কমিউনিটি লীডার রোহেল আহমদ প্রমুখ। প্রধান অতিথি মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান আগামী ডিসেম্বরে মেয়র কাপ দাবা প্রতিযোগিতার আয়োজন করবেন বলে ঘোষনা করেন।

উক্ত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৮ জন নবীন ও প্রবীণ দাবাড়ু অংশগ্রহণ করেন।৫ রাউন্ড সুইস লীগ পদ্ধতির খেলা শেষে ৫ খেলায় ৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর সাধারন সম্পাদক ওয়াজিউল মেহেদী। সাড়ে ৪ পয়েন্ট পেয়ে রানারআপ হন আব্দুল জলিল।৪ পয়েন্ট পেয়ে যথাক্রমে ৩য়, ৪ র্থ ও ৫ম স্থান অধিকার করেন তাওহিদ ইসলাম, মহসীন আলী ও জয়ন্ত কুমার।
শনিবার সকাল ১১ টায় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আনুষ্টানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী, এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী। দাবাড়ুদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজার এর সাধারন সম্পাদক ওয়াজিউল মেহেদী।
মৌলভীবাজারে দাবা প্রতিযোগিতার উদ্ভোধন (ছবি এ্যালবামসহ)





