নিউজ ডেস্ক : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজে’লায় প্রতিপক্ষের ছু’রিকাঘাতে শাহিন (২০) এক যুবক নি’হত হয়েছেন। তিনি উপজে’লার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের মৃ’ত আছদ্দর আলী ছে’লে।
শনিবার বিকালে উপজে’লার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজে’লার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে পূর্ববিরোধের জেরে শাহীন ও শরীফ নামে দুই যুবকের মধ্যে কথা-কা’টাকাটিসহ হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে শরীফ প্রতিপক্ষ শাহীনকে ছু’রিকাঘাত করে পালিয়ে যায়৷
ছু’রিকাঘাতে গুরুত আ’হত হলে স্থানীয়রা উ’দ্ধার করে শাহীনকে সুনামগঞ্জ সদর হাসপাতা’লে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃ’ত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় উত্তে’জনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পু’লিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ থা’নার ওসি মোক্তাদির হোসেন।
খু’নের ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, এক যুবকের ছু’রিকাঘাতে আরেক যুবক খু’ন হয়েছে। ঘটনাস্থলে পু’লিশ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
