সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা। অস্ট্রেলিয়ার দন্ত চিকিৎসক তুষাণ ভিন্দির সঙ্গে গত ১৪ই মে ব্রিসবেনে গাঁটছড়া বাঁধেন তিনি। তবে সুখবরটি ছবি প্রকাশের মাধ্যমে তিনি জানালেন সম্প্রতি। ইভলিন জানান, সেরা বন্ধুকে বিয়ে করার চেয়ে আর ভালো কোনো অনুভূতি হতে পারে না। দু’জনে একসঙ্গে জীবন কাটানোর জন্য উৎসুক। আমরা আইনি মতে বিয়ে সারার পরই সেটা উদ্যাপন করি। ভবিষ্যতে সামাজিকভাবে বিয়ের পরিকল্পনা তাদের।
You are Here
- Home
- সুখবর দিলেন ইভলিন
