একটি মোবাইল ফোন কেড়ে নিলো ৪ তরুণের প্রাণ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

চারটি তরতাজা গ্রাণ ঝরে গেলো একটি মোবাইল ফোনের কারণে। আহ্, কী হৃদয়বিদারক ঘটনা। ঘটনাটি ঘটেছে ৯ জুলাই বুধবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকা হরিণছড়া চা বাগানের শ্রমিক লাইনে।

শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের সীমান্তবতী হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, রানা নায়েক (১৭) নামক এক যুবকের মোবাইল ফোন একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়ার পর একজন সেটি তুলতে ট্যাংকে নামেন এবং কিছু সময়ের মধ্যে অচেতন হয়ে পড়েন। এরপর তাঁকে উদ্ধার করতে গিয়ে আরো চারজন সেপটিক ট্যাংকে নামেন এবং একে একে তারাও অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭) নামের চার যুবককে মৃত ঘোষণা করেন।

প্রথমে একজন নামে সেপটিক ট্যাংকের ভেতর। এর পর একে অপরকে উদ্ধার করতে নেমে ৪ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় রবি বুনার্জী নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *