জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কুলাউড়া প্রতিনিধি ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাহফুজ শাকিলের পিতা, সদর ইউনিয়নের করেরগ্রামের বাসিন্দা মো. লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২২ নভেম্বর শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মরহুমের জানাযার নামাজ আগামীকাল রোববার সদর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে। লুৎফুর রহমান দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক তিনবারের সফল ইউপি সদস্য ছিলেন। এছাড়া নাজিরের চক ঈদগাহ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি সামাজিক ও জনসেবামূলক কাজের মাধ্যমে এলাকায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ: সাবেক ইউপি সদস্য মো. লুৎফুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির সদ্য সাবেক মো. রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এম. আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হেসেন, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপনসহ প্রেসক্লব নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

