জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই নিবাসী, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সদস্য, জুড়ীর সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম শুক্রবার রাত ১১.৪৯ মিনিটের সময় কুলাউড়া হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।
শনিবার দুপুর সোয়া দুই ঘটিকায় জুড়ী বড় মসজিদ শাহী ঈদগাহে জানাজার নামাজ শেষে সংলগ্ন গোরস্থানে লাশ দাফন করা হয়। জীবদ্দশায় বদরুল ইসলাম মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়, লংলা আধুনিক ডিগ্রি কলেজ ও জুড়ী টি এন খানম একাডেমি কলেজে শিক্ষকতা করেন। তিনি জুড়ী কামিনীগঞ্জ বাজারের একজন ফার্মেসী ব্যবসায়ী ছিলেন। এছাড়া এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।
শোক প্রকাশ: সিনিয়র সাংবাদিক বদরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তাঁরা মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, জেলা জাতীয় পার্টি সাবেক আহবায়ক মাহবুবুল আলম শামীম, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হেসেন, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, জুড়ী উপজেলা প্রেসক্লাব, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


