মো: আরিফুর রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বরগুনায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) উদ্যোগে অনুষ্ঠিত হলো নির্বাচনী সৌহার্দ্য সংলাপ” । ২২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত সংলাপটি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে অনুষ্ঠিত হয়। সংলাপে বক্তব্য রাখেন বরগুনা-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ্-এর পক্ষে মাওলানা আবদুস শাকুর, সাধারন সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা। সংলাপটি সভাপতিত্ব করেন এমএএফ বরগুনা সভাপতি চিত্ত রঞ্জন শীল, স্বাগত বক্তব্য রাখেন এমএএফ বরগুনা সাধারন সম্পাদক আবু জাফর মো. সালেহ। এছাড়াও উপস্থিত ছিলেন দিপু হাফিজুর রহমান, উপপরিচালক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল; বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি; এমএএফ সদস্য; নাগরিক ও যুব সমাজের প্রতিনিধি; তরমুজ চাষী, জেলে, হিজড়া ও রাখাইন প্রতিনিধি; শিক্ষক প্রতিনিধি; এবং সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে। আয়োজনে বক্তারা সকলেই নির্বাচনে পূর্বে এবং নির্বাচন পরবর্তী পারস্পরিক সৌহার্দ্যের সংস্কৃতির প্রতি আহ্বান জানান এবং এমএএফ বরগুনাকে এই সম্প্রীতির উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। প্রার্থী ও প্রার্থীর পক্ষে বক্তারা সকলেই ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোটদানের জন্য আহ্বান জানান। প্রতিটি দল থেকে শান্তিপূর্ণ নির্বচনী পরিবেশের অঙ্গীকার ব্যক্ত করেন।

