জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক জয়ী হলে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন ১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। বিএনপির সরকার ,মা–বোনদের স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল বিএনপি। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই।
আসন্ন নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি বলেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, এবার নির্বাচনের পর কেমন ঠকাবে বুঝে নেন। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচার মুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। বৃহস্পতিবার দ্বিতীয় জনসভায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর মাঠে এক জনসমাবেশে বক্তব্য তারেক রহমান এসব কথা বলেন।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন, ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ সাংগঠনিক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, যুবদলের সভাপতি মোঃ জাকির হোসেন উজ্বল প্রমুখ।
তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।
লাখ লাখ মানুষের এই জমায়েতের জন্য হাজারো মানুষ ২০২৪ সালে জীবন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের গণতন্ত্রকামীরা। ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতাকে রক্ষা করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পূরণ করেছি, স্বৈরাচার মুক্ত কিরেছি। গণতন্ত্রের পথে যাত্রা শুরু হবে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে।
বিগত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল,গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল বিএনপি। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে মা-বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই।
পরে মৌলভীবাজার ৪ আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করে দেওয়া হয়।

