কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়া উপজেলা বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর উদ্যোগে ৪ জানুয়ারী রোববার বিকাল ৪ টায় আমীর ম্যানশন এর ২য় তলায় এ-ওয়ান রেষ্টুরেন্টের হলরুমে এক আলোচনা সভা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুস সোবহান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক, উপজেলা বাংলাদেশ জাসদের সভাপতি মইনুল ইসলাম শামীম, মৌলভীবাজার জেলা সহ সভাপতি, সাবেক উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগম, কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, কর্মধা ইউনিয়ন জাসদের আহবায়ক ফরিদ উদ্দিন আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জাকির হোসেন খাঁন। ছাত্রনেতা মজিদ খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবজোটের অন্যতম সদস্য বদরুল ইসলাম হেলাল, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়া শহরে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

