শোক সংবাদ জুড়ী উপজেলা জাপার যুগ্ম-আহবায়ক এম এ মালিক সাচ্চু’র মাতৃবিয়োগ
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সদস্য, জুড়ী উপজেলা জাপার যুগ্ম-আহবায়ক, জাপার ইউ.এস.এ ফ্লোরিডা’র সভাপতি এম.এ মালিক সাচ্চু’র মাতা ও মরহুম হাজী আব্দুল মুছব্বির লন্ডনীর সহ-ধর্মিনী জুলেখা খানম (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার বেলা ১ ঘটিকায় ঢাকাস্থ সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিৎকিসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল সকাল ১১ ঘটিকার সময় দ্বহপাড়া মদিনা জামে মসজিদ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হবে।
জুড়ী উপজেলা জাপার যুগ্ম-আহবায়ক এম.এ মালিক সাচ্চু’র মাতার মৃত্যুতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, জেলা জাতীয় পার্টি ও জুড়ী উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য ও কেন্দ্রীয় জাপার সদস্য, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও একাত্তরের কথা পত্রিকার প্রকাশক শিল্পপতি মো. নজরুল ইসলাম বাবুল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
November 16, 2026
জুড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ
November 13, 2026
জুড়ী থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা!
November 11, 2026
জুড়ীতে জাম্বুরার বাম্পার ফলন
November 9, 2026