‘সিলেট জেলায় আরবি শিক্ষা প্রসারে প্রখ্যাত উলামায়ে কেরামের অবদান (১৯০০-২০০৮)’ শীর্ষক বিষয়ে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ পিএইচডি ডিগ্রি অর্জন করায় ৩১ আগস্ট’ বুধবার, বাদ আছর ঢাকাস্থ হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ঢাকা মহানগর শাখা। সংগঠনের ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা আবু ছাদেক মো. ইকবাল খন্দকার এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন ছালেহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউকে আল-ইসলাহ নেতা মাওলানা সিরাজুল ইসলাম সা’দ, জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন খাঁন, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা কবি খালেদ সানোয়ার, ঢাকা দক্ষিণ ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক কে. এম শহীদুল্লাহ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ নুর হোসেন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলতলী কমপ্লেক্স ঢাকার পেশ ইমাম মাওলানা শাহীদ আহমদ, লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা ঢাকার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, আমিনুর রশীদ খান, তালামীয ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাপ্পী, ঢাবি শাখার সদস্য সালমান আহমদ চৌধুরী, শাহ রায়হান আহমদ প্রমুখ।

