বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৫ দিনব্যাপী ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর আঞ্চলিক পর্ব, অঞ্চল-৫ (সিলেট ও ময়মনসিংহ)-এর সমাপনী ও পুরস্কার বিতরণ ১২ অক্টোবর সোমবার রাতে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো: নূর হোসেন এর সভাপতিত্বে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল তরফদারের পরিচালনায় অনুষ্টিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মকসুদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি এবং ক্রীড়া ব্যক্তিত্ব ফখরুল ইসলাম রুমেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক খেলোয়াড় ও নতুন কুড়ি স্পোর্টস সিলেটের দাবার আহবায়ক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি। শুভেচ্ছা বক্তব্য দেন প্রাক্তন দাবাড়ু শাহ মাহফুজুল করিম, মর্ডান ওয়াল পেপারের পরিচালক সাবেক ক্রীড়াবিদ রিদোয়ান চৌধুরী ও সাবেক খেলোয়াড় অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক ও তেতলী ইউনিয়ন এর চেয়ারম্যান অলিউর রহমান এবং ফখরুল ইসলাম রুমেল। এ ছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা চেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সহিদুল ইসলাম, বাংলাদেশ চেস অ্যাসোসিয়েশনের সদস্য মো: মছব্বির আলী, জেলা তথ্য অফিস, সিলেটের কর্মকর্তা মো. মিজানুর রহমান, শামসুল
ইসলাম, ক্রীড়া সাংবাদিক নাদিয়া আক্তার পপিসহ সংশ্লিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠকরা। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সুনামগঞ্জ জেলার দাবাড়ু শতদ্রু শোভন দে। দ্বিতীয় স্থান অর্জন করেন সিলেট বিভাগীয় দাবাড়ু সাইফুল ইসলাম চৌধুরী এবং তৃতীয় স্থান অর্জন করেন সিলেট জেলার দাবাড়ু সংস্থার সনাতন জাহিদ। চতুর্থ স্থান অর্জন করেন শেরপুর জেলা
দাবাড়ু মো. আব্দুর রউফ আজিজ এবং পঞ্চম স্থান অর্জন করেন ময়মনসিংহ জেলা দাবাড়ু মো. জামাল উদ্দিন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী খেলোয়াড়দের যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মো. মিনহাজুর রহমান মিনহাজ বিজয়ীদের হাতে এই প্রাইজমানি তুলে দেন। এ ছাড়া সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পাঁচজন বিজয়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার। খেলায় আর্বিটারের দায়িত্ম পালন করছেন বিকাশ রঞ্জন দাস।

সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপ আঞ্চলিক জোন এর উদ্ভোধন

