আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া পৌর শহরের আলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে এক সভা ৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় স্কুল মিলনায়তনে অনুষ্টিত হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুনুর রহমান এর সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষিকা সামছুন নাহার বেগমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের জমিদাতা সদস্য মোঃ শওকত হোসেন, পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ মোবারক হোসেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোছাম্মৎ জাহানারা বেগম, বিদ্যোৎসাহী মহিলা অভিভাবক সদস্য রুমানা আক্তার প্রমুখ।
সভায় বোর্ডের ১১ জন নিয়ে গঠিত কমিটির সকলের উপস্থিতে সর্ব সম্মতিতে শওকত হোসেনকে সভাপতি, পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেলকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। স্কুলের প্রধান শিক্ষক সামছুন নাহার বেগমকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট স্কুল ম্যানেজিং কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাধ্যমিক স্কুলের শিক্ষক প্রতিনিধি মোঃ মোবারক হোসেন নোমান, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোছাম্মত জাহানারা বেগম, বিদ্যুৎসাহী মহিলা অভিভাবক রুমানা আক্তার, বিদ্যুৎসাহী পুরুষ অভিভাবক মোঃ জাহেদুল আলম সুমন, মহিলা অভিভাবক মোছাঃ সানজিদা আক্তার ও শিরিন বেগম, পুরুষ অভিবাবক মোঃ আব্দুল জব্বার ও মোঃ হুমায়ুন কবির পায়েল।
উল্লেখ্য, আলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে এর আগে ২৪ আগস্ট সকাল ১১টায় বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়।
আলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
April 28, 2026
সাংবাদিক হাবিবুর রহমান রহমান ফজলুর ঈদুল ফিতরের শুভেচ্ছা
March 17, 2026
অনশনে জুলাই যোদ্ধা রানা, জেলা প্রশাসক এসে ভাঙ্গালেন
October 13, 2025