বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, বহুপক্ষীয় কার্যক্রমে পারস্পরিক সমন্বয় এবং আন্তর্জাতিক অঙ্গনে যৌথ উদ্যোগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। এ ছাড়া বিভিন্ন সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেন দুই নেতা। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সূত্র: সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MoFA UAE)।
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
November 23, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026