সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার বদিকোনাস্থ প্রগতি উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ ইকবাল হোসেন (আফাজ)। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত ৫ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছেন। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ মঈনুল ইসলাম স্বাক্ষরিত স্মারক মূলে, গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ২৯(৩) ধারানুযায়ি প্রগতি উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে অনুমোদন দেয়া হয়। কমিটিতে শিক্ষানুরাগি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ ইকবাল হোসেন (আফাজ) কে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগেও তিনি এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হচ্ছেন- পদাধিকার বলে প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্য সদস্য সচিব হিসেবে থাকবেন। প্রতিষ্ঠা সদস্য- বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাজসেবি শাহ আলম, দাতা সদস্য আপ্তাব আলী, শিক্ষক প্রতিনিধি আব্দুল খালিক ও ভানুচন্দ্র পাল, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সেলিনা জাহান, সাধারণ অভিভাবক সদস্য- মোঃ নজরুল ইসলাম, মোঃ মানোয়ার হোসেন, সিদ্দিক আহমদ ও মোঃ হিরন মিয়া।
You are Here
- Home
- প্রগতি উচ্চ বিদ্যালয়ের কমিটি অনুমোদন সভাপতি মোঃ ইকবাল হোসেন
