কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের ঐতিহ্যবাহী কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মিলাদ মাহফিলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, দেশ রুপান্তর জেলা প্রতিনিধি এস আর চৌধুরী অনি, রুপালী বাংলাদেশ প্রতিনিধি আশিকুল ইসলাম বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এছাড়াও অংশ নেয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা। মিলাদ পরিচালনা করেন দক্ষিণ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম। দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো. আহসান উদ্দিন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন বলেন, প্রতি বছর নির্বাচনী পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রস্তুত করে থাকি, যাতে কেউ ঝরে না পড়ে। এ কারণে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা এ অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

