স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কমলগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে প্রাণ দিলেন গৃহবধু

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: November 3, 2022 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৭ বার

প্রনীত রঞ্জন দেবনাথ: কমলগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন পারভীন বেগম নামে এক গৃহবধু। গত বুধবার রাতে উপজেলার ইসলামপুর ইউপির শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পারভীন বেগম ওই গ্রামের রায়হান মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার ৩ অক্টোবর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, স্বামী রায়হান মিয়ার সঙ্গে বাগবিতন্ডা হয় পারভীন বেগমের। এতে অভিমান করে বুধবার রাতে বিষপান করে বাড়িতে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে পুলিশ খবর পেয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *