স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কমলগঞ্জে বিদ্যুৎস্পর্শে কুলাউড়ার শ্রমিকের মৃত্যু

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: November 13, 2022 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৬ বার

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে টিলাবাজারে ১৩ নভেম্বর রোববার সতালে বাজারঘর নির্মাণ কাজের শ্রমিক পারভেজ আহমদ (৩০) নামক এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। নিহত পারভেজ আহমদ কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক গ্রামের মো. খলিল মিয়ার ছোট ছেলে। নিহতের পরিবার জানায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে টিলাবাজারে বাজার ঘর নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন পারভেজ আহমদ। সকালে তার সহযোগিরা মোবাইল ফোনে জানান, বিদ্যুৎ স্পর্শ হয়ে পারভেজ মারা গেছে। তবে তার ছবি দেখে বিষয়টি রহস্যময় মনে হয়েছে। কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নোমান আহমদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের লোকজন লাশ আনতে ঘটনাস্থলে গেছেন।।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *