দক্ষিন সুরমার পশ্চিম ভাগ (২) সপ্রাবি পরিদর্শন করলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার

দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের পশ্চিম ভাগ (২) সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান। শিক্ষার গুনগত মান বৃদ্বির লক্ষে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি সোমবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার প্রাচীনতম এ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় তাকে স্বাগত জানান বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তিনি বিদ্যালয়ের সৃজনশীল পরিবেশ, দৃষ্টিনন্দন শ্রেণী কার্যক্রম, মাল্টিমিডিয়া প্রজেক্ট ব্যবহার ও শিক্ষার্থীদের উপস্থিতিসহ সার্বিক কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পাপড়ী রানী দে, সহকারী শিক্ষিকা শাম্মী রানী নাথ,উত্তরা বর্মন, রুমা রানী নাথ, মন্জুশ্রী চক্রবর্তী সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *