কমলগঞ্জের আদমপুর বাজারে ফিস সেড উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে নির্মিত ফিস সেড এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র আওতায় কমলগঞ্জ উপজেলা পরিষদের বাস্তবায়নে আদমপুর বাজার ফিস সেড ও ড্রেন নির্মাণ উপ প্রকল্পের ১২ লক্ষ ২৮ হাজার ৩২ টাকা বরাদ্দকৃত ব্যয়ে ২০২১-২২ অর্থ বছরে এ ফিস সেড নির্মিত হয়। শনিবার বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: রফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফিস সেড এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, জাইকা প্রতিনিধি মুজিবুর রহমান, স্থানীয় ইউপি সদস্য রুসন মিয়া, আব্দুল গফুর, ইজারাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026