সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক এনায়েত

 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হয়েছেন অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। তিনি সাবেক ভিসি অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। রোববার (১ জানুয়ারি) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) স্বাক্ষরিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক আদেশে চার বছরের জন্য তাকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি করা হয়েছে। অধ্যাপক এনায়েত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। ভিসি হিসেবে অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরীর মেয়াদ শেষ হওয়ায় এ পদে স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *