জুড়ীতে প্রবাসীদের সংবর্ধনা 

হারিস মোহাম্মদ: মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আরব আমিরাত প্রবাসী জুড়ীর দু’কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় জায়ফরনগর ইউনিয়ন পরিষদের হলরুম ইউপি সদস্য জাকির হোসেন মনিরের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সংবর্ধিত জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি রহমত আলী শোয়েব, সযুক্ত আরব আমিরাত মসজিদু মালিক বিন হারিস জামে মসজিদের ইমাম ও খতিব মাও হাজী আব্দুর রাজ্জাক,জুড়ী প্রেস ক্লাব সহ-সভাপতি হারিস মুহাম্মদ, উপজেলা আল ইসলাহ সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মাওঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী লিজু, ইউপি সদস্য ফখরুল ইসলাম, জুড়ী শহর আল ইসলাহর যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ জমির উদ্দিন, তালামীজ ইসলামীয়ার সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *