জুড়ীতে ক্ষুদ্র ব্যবসায়ীর  দোকান ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা 

হারিস মোহাম্মদ: মৌলভীবাজারের জুড়ীতে একটি দোকান ও দোকানে থাকা অর্ধলক্ষাধিক টাকার মালামাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা । ঘটনাটি ঘটেছে রোববার গভীর রাতে শহরের পোস্ট অফিস রোডে। জানা গেছে, জুড়ী উপজেলার পোস্ট অফিস রোডে রেললাইনের পাশে জায়ফরনগর ইউপির বেলাগাও গ্রামের আব্দুর রহিমের পুত্র জসিম উদ্দিন  এনজিও থেকে ঋণ নিয়ে টেশনারী দোকান করেছিলেন। মোটামুটি ব্যবসা ভালোই চলছিল। ব্যবসার টাকায় এনজিও প্রতিষ্টানের সাপ্তাহিক  ঋণ (কিস্তি) পরিশোধ করে তার পরিবার পরিজন নিয়ে সুখ-দুঃখে কোনমতেই দিন কাটছিল। গত রোববার রাতে দুর্বৃত্তরা  দোকানে আগুন লাগিয়ে দেয়। এতে দোকানে থাকা ৫০ হাজার টাকার মালামাল পুঁড়ে ছাই হয়ে যায়। ফলে তিনি পরিবার ও ঋণের বোজা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
দোকানের মালিক জসিম উদ্দিন  বলেন, আমার সবকিছু শেষ হয়ে গেছে। চিহ্নিত কিছু লোক  ষড়যন্ত্র করে আমার দোকানে আগুন লাগিয়েছে। এতে দোকানে থাকা এলইডি টিভিসহ ৫০ হাজার টাকার  মালামাল পুঁড়ে ছাই হয়ে যায়। আমি এনজিও প্রতিষ্টান থেকে ঋণ নিয়ে দোকান করেছিলাম। এখন সেই ঋণ  কিভাবে পরিশোধ করব ভেবে পাচ্ছিনা।জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন,আগুন লাগয়ে দোকান পুড়িয়ে দেয়ার খবর পেয়েছি,  পারিষদ সদস্য আব্দুল জব্বার কে ঘটনাস্থলে পাঠিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *