স্বদেশ মেইল
বিজ্ঞাপন

জুড়ীতে নবাগত ইউএনও’র যোগদান

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: January 5, 2023 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৭ বার
হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার জুড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার  ইউএনওর দায়িত্ব নিলেন রঞ্জন চন্দ্র দে।  ৫ জানুয়ারি বৃহস্পতিবার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা নবাগত ইউএনওর  নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
 নতুন ইউএনও রঞ্জন চন্দ্র দে’র বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়। তিনি এর আগে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৪ তম বিসিএস ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। দায়িত্ব গ্রহণকালে তিনি জুড়ী উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন সিলেট বিভাগীয় চার্জ অফিসার হিসেবে পদায়িত হওয়ায় আজ নতুন ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *