ওসমানীনগরে ৭ এপিবিএনের অভিযানে গাজাসহ আটক ১

সিলেট জেলার ওসমানীনগরে ৭ এপিবিএনের অভিযানে গাজাসহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত রাজা মিয়া ওসমানী নগর উপজেলার বকশিপুর গ্রামের রশিদ মিয়ার পুত্র। জানা যায়,১৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ৭ এপিবিএন সিলেট এর পুলিশ পরিদর্শক (নিঃ) সুমন আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট – ঢাকা মহাসড়কের শেরপুর ব্রীজের পূর্ব পাশের ঢালে খসরুপুর বাজারস্হ এম আলী এন্টারপ্রাইজের পেছনে অভিযান পরিচালনা করা হয়। এসময় বর্নিত স্হান থেকে রাজা মিয়ার হাতে থাকা ব্যাগ থেকে ৭শত ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৯ হাজার টাকা। এ ব্যাপারে এস আই (নিঃ) মোঃ আশরাফুল আলম বাদী হয়ে ওসমানী নগর থানায় এজাহার দাখিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *