ফেঞ্চুগঞ্জে সৈয়দ সাদী আলম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বিপুল উৎসাহ ঊদ্দিপনার মধ্য দিয়ে ফেন্চুগন্জে যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ সাদী আলম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২২ জানুয়ারি রবিবার রাতে ফেঞ্চুগঞ্জের পুরানবাজারে আয়োজিত পুরস্কার বিতরনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। মাইজগাও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন রাসেলের সভাপতিত্বে উক্ত অনুস্টানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরভাগ ইউপির সাবেক চেয়ারম্যান মজনুর রহমান চৌধুরী,দুনীতি প্রতিরোধ কমিটি ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মামুনুর রশীদ, যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ রজব আলী, সৈয়দ গজনফর আলী,লাল মিয়া, আবুল কাশেম চৌধুরী রুমেল । পুরানবাজার, শ্রীমিস্রি এবং নিজামপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নকীব রিফাত এবং সুইট রাহিম জুটি। খেলায় নকীব, রিফাত জুটি ২-০ গেমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত জুটির হাতে টফি তুলে দেন প্রধান অতিথি। অনুস্টানে এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের পৃস্টপোষক যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ সাদী আলম ও টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক হাসান চৌধুরীকে। ক্রেস্ট প্রাপ্ত হন, বাবুল আহমেদ, আহাদ হোসেন, আব্দুল হাকিম। খেলা পরিচালনার পুরস্কার দেয়া হয় জামাল উদ্দীনকে। বিশেষ ক্রেস্ট তুলে দেয় হয় প্রবাসি হিসেবে যথাক্রমে ইউকে প্রবাসি জুবায়ের হোসেন, সৌদি প্রবাসি নকীব উজ জামান, ফ্রান্স প্রবাসি জুনেদ আহমদ, আমেরিকা প্রবাসি জুসেফ চৌধুরী এবং ফ্রান্স প্রবাসি পাবেল আহমদের হাতে। অনুস্টানে মাইজগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন রাসেল পুরানবাজারে বিদ্যমান ব্যাডমিন্টন মাঠকে খেলার আউটডোর ভেন্যু হিসেবে উপযোগী করে দেয়ার দাবী জানালে প্রধান অথিতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম খেলার মাঠের সংস্কারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুস্টান সঞ্চালনা করেন রুবেল আজম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *