দক্ষিণ সুরমার পিরোজপুরে ফ্রি-মেডিক্যাল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

 সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা বলেছেন, শীতার্তদের পাশে দাঁড়ানো বিত্তশালী সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব। আর্থিক দুরবস্থার কারণে অনেকেই শীতের কাপড় কিনতে পারছেনা। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় দুস্থ ও গরীব মানুষ মানবেতর জীবনযাপন করছে। শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা‘ পিরোজপুরে তাহমিনা টাওয়ারে নুরশাদ আলী-দৌলতুন্নেছা স্মৃতি পরিষদের উদ্যোগে ও দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থার সহযোগিতায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন। দক্ষিণ সুরমা নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি তাহমিনা সুলতানার সভাপতিত্বে ও সদর নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক মো জাহাঙ্গীর খানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সভাপতি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাকিম দিনা আক্তার, বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দীপু, সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, লাইটিং লাইস ইউকের এইড কো-অর্ডিনেটর দেশ আফজাল। আরও বক্তব্য রাখেন, সুফি আহমদ, মো জাহিদ খান, হাফিজ তুহিন আহমদ, নাজমা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *