হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার জুড়ীতে ১০৫ গ্রাম গাঁজাসহ হাছান আলী ভূইয়া (৫৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারি) রাত অনুমান ০৯ ঘটিকায় জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম, এএসআই আব্দুল হক, এএসআই কামাল আহমদসহ পুলিশের একটি দল উপজেলার মনতৈল এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।
পুলিশ আসামির নিজ বাড়ীর বসতঘর তল্লাশি করে ঘরের ভিতর থেকে মোট ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত হাছান আলী ভূইয়া ৫নং জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মৃত আনজদ আলী ভূইয়া, উরফে মাধব, এর ছেলে৷
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে৷

