সাপের কামড়ে চা শ্রমিকের মৃত্যু

প্রনীত রঞ্জন দেবনাথ: কমলগঞ্জে বিষধর সাপের কামড়ে চন্দ্র রিকিয়াশন (৪৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার ১২ ফেব্রুয়ারি বিকালে পাহাড়ে জ্বালানী কাঠ আনতে গিয়ে সাপের কামড়ে তার মৃত্যু হয়।
চন্দ্র রিকিয়াশন মাধবপুর ইউনিয়ন এর শ্রীগোবিন্দপুর চা বাগানের মৃত নরেশ রিকিয়াশনের ছেলে। সে দলই চা বাগানে শশুড় বাড়িতে ঘর জামাই হিসাবে বসবাস করতো।
খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। রোববার রাত ৮টায় মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে আসল রহস্য।
রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব
November 24, 2026
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’
November 23, 2026
কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
November 23, 2026
মৌলভীবাজারে মণিপুরি মহারাসলীলা শুরু হচ্ছে আজ
November 23, 2026