শ্রীমঙ্গলে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

হারিস মোহাম্মদ:  শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে শিবেল মিয়া নামের ১ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)   রাতে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ শ্রীমঙ্গল থানার উত্তরসুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শিবেল মিয়া ২০২০ সালে শ্রীমঙ্গল থানায় রুজু হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড  এবং ৫০০০ টাকা অর্থদণ্ড অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রাপ্ত আসামি।গ্রেফতারকৃত আসামি শিবেল মিয়া শ্রীমঙ্গল থানাধীন উত্তরসুর(উত্তর) গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে। আসামিকে শুক্রবার  সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *