হারিস মোহাম্মদঃ মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ১০ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানার এসআই ইমতিয়াজ সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়াস নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ লিটার চোলাই মদসহ লিয়াকত মিয়া (৩৬), সাজ্জাদ মিয়া(৩২) এবং ইকবাল হোসেনকে আটক করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ( ১৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদর থানাধীন গিয়াসনগর গ্রামের মেসার্স রিয়াদ এন্ড ইমাদ ভ্যারাইটিস স্টোরের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশার ভেতরে থাকা তিনটি সাদা রংয়ের প্লাস্টিকের বড় ড্রামে ১০০ লিটার করে মোট ৩০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদক চোরাচালানে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। মৌলভীবাজার সদর থানার অন্য এক অভিযানে ১০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ ও সবুজ মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে।
গতকাল রাতে মৌলভীবাজার সদর থানার এসআই কে এম নুর-ই- আলমের নেতৃত্বে পুলিশ মৌলভীবাজার শহরের সাইফুর রহমান স্টেডিয়ামের প্রবেশ গেটের সামনে থেকে দুজনকে আটক করে। তাদের দেহ তল্লাশী করে দুজনের হেফাজত থেকে ৫ পিস করে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, ইয়াছিনুল হক বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

