কমলগঞ্জে জুয়ার সরঞ্জাম ও টাকাসহ  ৪ জন আটক 

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা এলাকায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামসহ ৪ জুয়ারিকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। কমলগঞ্জ থানার এএসআই সবুজ মিয়া, এএসআই শিতিল ঘোষ সঙ্গীয় ফোর্সসহ কমলগঞ্জ থানাধীন তিলকপুর এলাকা থেকে আমিনুল ইসলাম (৪২), শুকুর মিয়া (৪৫),  ইউসুফ আলী (৫২)৷ আব্দুল মতলিব (৫৮) নামে ৪ জনকে জুয়ার আসর থেকে আটক করে।  গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ মার্চ) রাতে   কমলগঞ্জ থানার ০৭ নং আদমপুর ইউনিয়নের অ তিলকপুর গ্রামে জনৈক মঙ্গল মিয়ার টিনসেড ঘরে অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ৪ জনকে আটক করে এবং সেখান থেকে ৫২ টি তাস ও নগদ ১৫৭০ টাকা জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্তিতি টের পেয়ে  মঙ্গল মিয়া(৪৮),  ময়রু মিয়া (৫৫) এবং  মতিবুর রহমান (২২) পালিয়ে যায়।  কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন,  এ ঘটনায় আটককৃত ৪ জন এবং পলাতক ৩ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *