শ্রীমঙ্গলে ২৫ পিস ইয়াবাসহ একজন আটক 

হারিস মোহাম্মদ:  রবিবার (৫ মার্চ) শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ জাভেদ মিয়া (৩৩) নামে একজনকে আটক করা হয়েছে।
 রাতে পুলিশ  সংবাদ পায় শ্রীমঙ্গল শহরের নতুন বাজার থেকে একজন ব্যক্তি মাদকদ্রব্যসহ রিকসা যোগে শ্রীমঙ্গল চৌমুহনী এলাকায় আসছে । এ সংবাদের ভিত্তিতে রাত শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডের স্টাইলাস রেস্টুরেন্টের সামনে রিকসার গতিরোধ করে। সেখান থেকে পালানোর চেষ্টাকালে জাভেদ মিয়াকে আটক করা হয়।
পরে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করলে তার পরনের জিন্স প্যান্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫ পিস গোলাপি রঙের  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি শ্রীমঙ্গল শহরের জোড়াপুল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। সে সিলেট জেলার বালাগঞ্জ থানার পুর্ব ইছাপুর গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে। জাবেদ মিয়া পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে যায় গেছে
 শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন,  অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *