জুড়ীতে বিভিন্ন কর্মসূচীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হারিস মোহাম্মদ: “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার জুড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় এ  উপলক্ষে একটি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজলা পরিষদ চত্বরে মিলিত হয়।
র‍্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী রঞ্জন চন্দ্র দে’র  সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী প্রমুখ। এতে বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *