জুড়ীতে দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

হারিস মোহাম্মদ: মৌলভীবাজারের জুড়ী থানার বিশেষ অভিযানে ভুট্টো মুণ্ডা (৩৪) নামে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় জুড়ী থানার এএসআই কামাল হোসেন, এএসআই মহিউদ্দিনসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে আসামি ভুট্টো মুণ্ডাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ভুট্টো মুণ্ডা জুড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের তরুনী মুণ্ডার ছেলে। জানা যায়, আসামি সুজন মুণ্ডার বিরুদ্ধে সিআর ০৯/১৩ মামলায় ১৯২৭ সালের বন আইনের ২৬(১.ক ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন মুঠোফোনে বলেন, ভুট্টো মুণ্ডাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার  জেল হাজতে  প্রেরণের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *