জুড়ীতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার – ৩

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার  জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাররফ হোসেনের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন এসআই ফরহাদ মিয়া, এএসআই কামাল ও এএসআই মহিউদ্দিনসহ পুলিশ একটি দল।
সোমবার (১০ এপ্রিল) রাতে জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের ওয়ারিস আলীর পুত্র জালাল ও মৃত কটাই চৌকিদারের পুত্র পাথইকে গ্রেফতার করে। উভয় আসামী সিআর ১৫৪/০৯ (বন) মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও পুলিশ রুপাছড়া গ্রামের ফতর আলীর পুত্র জয়নাল মিয়াকে গ্রেফতার কর। জয়নাল সিআর ২৫/২০ (বন) মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।
আসামি জালাল ও পাথই একই মামলায় বন আইন ১৯২৭ এর ২৬ এর ১(ক) ধারায় দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মোমদ শাররফ হোসেন জানান,  সকালে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *