শ্বাসরুদ্ধকর ম্যাচে মোস্তাফিজদের হার

আইপিএলের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে গেল দিল্লি ক্যাপিটালস। বিরাট কোহলিদের রয়ের চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও হেরে যায় মুম্বাই। টানা দুই ম্যাচে হারের পর অবশেষে জয়ের দেখা পেল রোহিতরা।

অন্যদিকে দিল্লি এনিয়ে টানা চার ম্যাচে হার দেখল। আজ হারলে  শেষ বলে।

মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয় দিল্লি ক্যাপিটালস। দলের হয়ে মাত্র ২৫ বলে ৪টি চার আর ৫টি ছক্কায় ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অক্ষর প্যাটেল। ৪৭ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫১ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এছাড়া ২৬ ও ১৫ রান করে করেন মনোশ পান্ডিয়া  ও পৃথ্বি শ।

বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কেরর ফিগারে পৌঁছাতে পারেননি। ইনিংসের একিবারে শেষ মুর্হতে ব্যাটিংয়ে নেমে ১ বলে মাত্র ১ রান করেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।

টার্গেট তাড়া করতে নেমে শেষ বলে ডাবল রান নিয়ে ৬ উইকেটের জয় নিশ্চিত করে মুম্বাই। দলের জয়ে ৬৫ রান করেন রোহিত শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *