সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম

একটি সুস্থ, মাদক মুক্ত ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প হতে পারে না। যদি পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে একটি সর্বজনীন এবং সবার জন্য উন্মুক্ত খেলাধুলার পরিবেশ তৈরি করা যায়, তবে তা পুরো সমাজের গুণগত পরিবর্তনে এক অভাবনীয় ভূমিকা রাখবে। দেশের যুবসমাজকে মাঠমুখী করা এবং খেলাধুলাকে একটি শক্তিশালী সামাজিক মাধ্যম হিসেবে গড়ে তোলাই এই সরকারের মূল লক্ষ্য। এই আধুনিকায়নের পেছনে মূল রূপকার ও অনুপ্রেরণা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন তিনি ।
২৭ নভেম্বর শুক্রবার রাতে কুলাউড়া রেলওয়ে পার্কিং সংলগ্ন মাঠে পার্ক গ্রাউন্ড শর্টপীচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শওকতুল ইসলাম শকু।
পার্ক গ্রাউন্ড শর্টপীচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্টপোষক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল। সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খান খসরুর সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক রবিউল সানী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম সমছু, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভূইয়া খোকন, সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাহিদ আলম নাঈম, মাসুদ রানা প্রমুখ।
ফাইনাল খেলায় সোনালী পরিবহন সংস্থাকে হারিয়ে টিম এভেনঞ্জাস কুলাউড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
কুলাউড়ায় চার কন্যা সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
November 28, 2026
ঐক্যবদ্ধ কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন
November 27, 2026
কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
November 26, 2026
কুলাউড়ার নতুন এ্যাসিল্যান্ড জালাল মো: আশফাক
November 26, 2026
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026