জাতীয় মহিলা দাবার নতুন রানি ওয়াদিফা আহমেদ

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও দাবা ফেডারেশনের আয়োজনে বার্জার ৪৪ তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। ওয়াদিফা ১৩ খেলায় সাড়ে নয় পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। ১৪ নভেম্বর শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত ত্রয়োদশ রাউন্ডের খেলায় ওয়াদিফা মানিকগঞ্জের নাজরানা খান ইভাকে পরাজিত করেন। ওয়াদিফা কালো ঘুঁটি নিয়ে নিমজো-ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলে ৪২ চালে ইভার বিরুদ্ধে জয়ী হন।
পাঁচ খেলোয়াড় সাড়ে আট পয়েন্ট করে অর্জন করেছেন। গতবারের মহিলা চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম,মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, বাংলাদেশ আনসারের ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী। নিয়মানুযায়ী আগামীকাল (রোববার) রানার-আপ হতে ষষ্ঠ স্থানের জন্য পাঁচ জন খেলোয়াড় প্লে-অফ ম্যাচে অবতীর্ন হবেন।
৮পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন সপ্তম, সাড়ে ৭ পয়েন্ট নিয়ে এসএসপিএল স্পোর্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ অষ্টম, ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের রানী হামিদ নবম, ৬ পয়েন্ট নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা দশম, সাড়ে ৪ পয়েন্ট নিয়ে খন্দকার অনিকা মাওলা একাদশ, ৩ পয়েন্ট নিয়ে মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা দ্বাদশ, ২ পয়েন্ট নিয়ে গাইবান্ধার সানজিদা শাকিব ত্রয়োদশ ও ১ পয়েন্ট নিয়ে কুমিল্লার নুশরাত জাহান লিজা চতুর্দশ স্থান লাভ করেন।
শনিবার শেষ রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টা খুশবু মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা লিজাকে পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার নোশিন মহিলা ফিদে মাস্টার আলোর সাথে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা মহিলা মহিলা ক্যান্ডিডেট মাস্টার দিবার সাথে ও জিন্নাত অনিকার সাথে ড্র করেন।
আজ রোববার বিকাল ৪-০০ (চার) টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সালাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রাউন্ড রবিন-লিগ পদ্ধতিতে এবারের জাতীয় মহিলা দাবায় ১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
রোল অব অনার-
১৯৭৯-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
১৯৮০–মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
১৯৮১-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
১৯৮২-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
১৯৮৩-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
১৯৮৪-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
১৯৮৫-ইয়াসমীন বেগম
১৯৮৬-ইয়সমীন বেগম
১৯৮৭-অনুষ্ঠিত হয়নি
১৯৮৮-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
১৯৮৯-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবান পারভীন নীপা
১৯৯০-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
১৯৯১-মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন
১৯৯২-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
১৯৯৩-মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা
১৯৯৪-মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন
১৯৯৫-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবান পারভীন নীপা ১৯৯৬-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
১৯৯৭-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবান পারভীন নীপা
১৯৯৮-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
১৯৯৯- মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
২০০০-মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা
২০০১-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
২০০২-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবান পারভীন নীপা ২০০৩-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবান পারভীন নীপা ২০০৪-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
২০০৫-মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ২০০৬-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
২০০৭-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
২০০৮-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
২০০৯-মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, ২০১০-মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা,
২০১১-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
২০১২- মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন ২০১৩-অনুষ্ঠিত হয়নি
২০১৪-মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা
২০১৫-মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ২০১৬-মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা
২০১৭-মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন ২০১৮-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
২০১৯-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ
২০২০-অনুষ্ঠিত হয়নি
২০২১-মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস
২০২২-মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম
২০২৩-অনুষ্ঠিত হয়নি
২০২৪-মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম
২০২৫-মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম
২০২৬-মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে বাংলাদেশের তরুণ পেস বোলার
November 14, 2026
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
October 21, 2026
জুড়ীতে মক্তদীর চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট সমাপ্ত
October 19, 2026