জুড়ীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু

জুড়ী প্রতিনিধি: পানিতে পড়ে আড়াই বছরের এক শিশুর মারা যাওয়ার খবর পাওয়া গেছে জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নে। নওয়াবাজার দ্বহপাড়া গ্রামের রিক্সা চালক আব্দুশ শুকুরের আড়াই বছরের শিশু লিছান আহমদ বুধবার বিকাল ৪ টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে পরিবারের লোকজন লাশ তুলে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর চাচা শরিফ উদ্দিন জানান,আব্দুশ শুকুরের তিন মেয়ে ও ছোট একটি ছেলে রয়েছে।পরিবারের আদরের ছেলেটি সবার অজান্তে পুকুরে পড়ে গেলে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ নিশাত জাহান সত্যতা স্বীকার করে জানান,শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরন করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
November 16, 2026
জুড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ
November 13, 2026
জুড়ী থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা!
November 11, 2026
জুড়ীতে জাম্বুরার বাম্পার ফলন
November 9, 2026