লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট, ইউকের উদ্দোগে ইউনিয়নের দুইশত দশটি অসহায় পরিবারকে দুই হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গত ১৪’ই এপ্রিল শুক্রবার বাদ জুমআ খাজাকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘পরিবার সহায়তা তহবিলে’ সকলের দানকৃত চার লক্ষ বিশ হাজার টাকা বিতরণ করা হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউনিয়নের দুইশত দশটি অসহায় পরিবারকে টোকেনের মাধ্যমে দুই হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। সহায়তা প্রাপ্তরা যাতে সহজে তাদের টাকাগুলো নিয়ে যেতে পারেন সেজন্য ইউনিয়নের ৯টি ওয়ার্ডকে দুই ভাগে ভাগ করে কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়া দুটি ভিন্ন স্থান থেকে একযুগে টাকাগুলো বিতরণ করা হয়। দেশে উক্ত প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সমাজসেবী আব্দুল হক জগলু, ফাহিম মাহমুদ ফুরুক, নজরুল ইসলাম, মুক্তার আহমদ, শেখ মানিক আহমদ, রোনাম আহমদ, ফয়জুর রহমান শামীম, আহাদ মিয়া, আরার আহমদ, রেজওয়ানুল বারী শিপ্পু, আব্দুল আউয়াল টিপু ও মুনতাসির হোসেইন প্রমুখ। সুবিধাভোগীসহ উপস্থিত সকলে মানবতার কল্যাণে লুয়েটের এ সকল সময়োপযোগী কার্যক্রমগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া কামনা করেন। উল্লেখ্য,লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট, ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বৎসর পবিত্র রামাদ্বান মাসে বিলাত প্রবাসীদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে বাংলাদেশের বিশেষ করে লালাবাজার ইউনিয়নের দুস্থ ও অসহায় পরিবারদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে। এবারও এর ব্যতিক্রম ছিল না। চার রামাদ্বান থেকে শুরু করে সপ্তাহব্যাপী তিনটি ভিন্ন প্রকল্পের জন্য তহবিল সংগ্রহের এ কাজ চলতে থাকে। লুয়েটের নিজস্ব ওয়াটস্ আপ্ গ্রুপের মাধ্যমে আয়োজিত এ তহবিল সংগ্রহের কাজে ট্রাস্টের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, ট্রাস্টিবৃন্দ, শুভানুধ্যায়ীবৃন্দ বরাবরের মত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং অকাতরে দান করেন। প্রতিবারের ন্যায় এবারেও ‘পাকা গৃহ নির্মাণ’, ‘পরিবার সহায়তা’ ও ‘শিক্ষার্থী সহায়তা’ এই তিনটি ভিন্ন প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ করা হয়। এসব প্রকল্পসমুহের জন্য আমাদের নির্ধারিত লক্ষ্য ছিলো বার হাজার সাতশত পাউন্ড, কিন্তু শেষ পর্যন্ত উক্ত তহবিলে তের হাজার পাউন্ডের উপরে জমা হয়, যার পরিমাণ প্রায় আঠারো লক্ষ টাকায় দাড়ায়। উত্তোলিত এ অর্থে ইউনিয়নের ২টি গৃহহীন পরিবারের জন্য ২টি পাকা গৃহ নির্মাণ, দুস্থ-অসহায় পরিবারদের মাঝে নগদ আর্থিক সহায়তায় ও গরীব-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় নির্বাহের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন লুয়েট কতৃপক্ষ।

