স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কৌশলী শামীমের দুর্নীতি ও  চাঁদাবাজদের দৌরাত্ম বৃদ্ধি,  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয় স্থানান্তরের নোটিশ 

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: August 22, 2023 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ১০ বার
হারিস মোহাম্মদঃ কৌশলী শামীমের দুর্নীতি ও  চাঁদাবাজদের দৌরাত্ম বৃদ্ধির করানে  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জুড়ী উপজেলা কমপ্লেইন সেন্টার সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। আবাসিক প্রকৌশলীর কার্যালয়টি  জুড়ী উপজেলা চত্বরে হাজী মুজিবুর রহমান কমপ্লেক্সে অবস্থিত।
দীর্ঘদিন যাবত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উক্ত কমপ্লেক্সে তাঁদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে দপ্তরের অব্যবস্থাপনা (চেইন অব কমান্ড) দুর্বল হওয়ার কারনে প্রায়ই  বিদ্যুৎ গ্রাহকদের সাথে তাদের ঝগড়া বিবাদ ঘঠে। আজ (২১আগষ্ট) সোমবার  হাজী মুজিবুর রহমান কমপ্লেক্সের স্বত্ত্বাধীকারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী মুজিবুর রহমান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জুড়ী আবাসিক প্রকৌশলী বরাবরে লিখিত ভাবে তাদের দপ্তর  বিল্ডিং ছেড়ে অন্যত্র স্থানান্তরের আবেদন করেন। হাজী মুজিবুর রহমান জানান, সম্প্রতি উক্ত অফিসের সিনিয়র এক অফিসারের দুর্নীতি, চাঁদাবাজি, মিথ্যা মামলাসহ গ্রাহকদের হয়রানির অভিযোগে স্ট্যান্ড রিলিজ করা হয়। তার অনিয়ম দুর্নীতির সাথে জড়িত চাঁদাবাজরা এখনো সক্রিয়।  উক্ত কর্মকর্তার নানান অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে স্থানীয় জুড়ী উপজেলাবাসী অতিষ্ট হয়ে পড়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে মানববন্ধন, মিছিল, মিটিং সহ নানান প্রতিবাদে ফুঁসে ওঠেছে। যেকোন সময় যেকোনো গ্রাহক অফিসে হামলা, ভাংচুরে আমার বিল্ডিং ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা থাকায় আমি আমার বিল্ডিং ছেড়ে দিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দায়িত্ব প্রাপ্ত জুড়ীর আবাসিক প্রকৌশলী বরাবরে নোটিশ পাঠিয়েছি।
এবিষয়ে জানতে চাইলে আবাসিক প্রকৌশলী মো: কবির উদ্দিন উক্ত নোটিশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, উক্ত বিষয়ে আমি আমার উর্ধবতন কর্মকর্তাবৃন্দের সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেবো।

বিদ্যুৎ বিভাগের শুভ বুদ্ধির উদয়  সংবাদ প্রকাশের পর প্রকৌশলী শামীমকে বদলি

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *