জুড়ীতে অপহরণ মামলায় গ্রেফতার-১

হারিস মোহাম্মদঃ মৌলভীবাজার জেলার জুড়ীতে নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ মামলায় মোঃ রওশন মিয়া নামে এক আসামিকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত রুসন মিয়া উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামের বাসিন্দা। আসামিকে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার এক কিশোরীকে অপহরণ করেন বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে জুয়েল আহমদ (২০)। অপহরণে সহায়তা করেন জব্বার আলীর ছেলে রুসন মিয়া (৫৫)। পরে ওই কিশোরীর চাচা বাদী হয়ে জুড়ী থানায় দুই জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন এবং অপহরণে সহায়তা ৭/৩০ ধারায় মামলা ( নং-৯, তারিখ ২৫.০৮.২০২৩) দায়ের করেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
November 16, 2026
জুড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ
November 13, 2026
জুড়ী থানা থেকে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা!
November 11, 2026
জুড়ীতে জাম্বুরার বাম্পার ফলন
November 9, 2026