বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে শুক্রবার ( ১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের কায়েস্থঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মো: মুজিবুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দিপংকর দাস এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বালাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলার সহ সভাপতি বিপ্লব চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক অনন্ত চন্দ্র দাস, সহ সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, জালাল আহমদ। অন্যান্যদের মধ্যে ছিলেন সহকারী শিক্ষক দিবা রানী দাস, অপ্রা রানী দাস, ইয়াছমিন আক্তার, শেখ রাসেল মিয়া প্রমুখ। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে মো: মুজিবুর রহমানকে সভাপতি, দিপংকর দাসকে সাধারণ সম্পাদক ও শেখ রাসেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৬নং পূর্বগৌরী ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
You are Here
- Home
- পূর্বগৌরীপুর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন
