জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর বাস-স্টেশন বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে করে ৮ বোতল ভারতীয় মদ পাচার করার সময় মো: এমাদ হোসেন (৩৩) নামের এক যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানাযায়, মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাস যোগে মাদকদ্রব্য নিয়ে জাফলং থেকে সিলেট শহরের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার জৈন্তাপুর বাস-স্টেশন বাজার এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে সিলেট সিটি কর্পোরেশন ৬নং ওয়ার্ডের রুপশা আবাসিক এলাকা, চৌকিদেখীর মৃত আব্দুল হামিদের ছেলে মো: এমাদ হোসেন (৩৩) কে আটক করা হয়। তার হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে ৮ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তাজুল ইসলাম (পিপিএম) বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদ করলে মাদক ব্যবসায় তার সংশ্লিষ্টতার কথা তিনি স্বীকার করে। রোববার সকালে আসামীকে আদালতে সোর্পদ করা হয়েছে।
You are Here
- Home
- জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে মদ পাচার, গ্রেফতার ১
