স্বদেশ মেইল
বিজ্ঞাপন

জুড়ীর সাংবাদিক ও তার স্ত্রী সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: July 1, 2024 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৯ বার

মৌলভীবাজার প্রতিনিধি:

সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে সাংবাদিক আব্দুস সবুর ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২) প্রাণ হারিয়েছেন।

১ জুলাই সোমবার সন্ধ্যায়  সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের আবদুল মালেকের ছেলে আবদুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই প্রাইভেট কার যাত্রী ছিলেন। সাংবাদিক আব্দুস সবুর জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের জুড়ী প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করছেন। সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *