ভুকশিমইল থেকে যুবলীগ নেতা তুলাকে গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি:
কুলাউড়ায় যুবলীগ নেতা আব্দুল জলিল তুলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ভুকশিমইল ইউনিয়নের রসুলগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুলা ওই ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের বাসিন্দা এবং উপজেলা যুবলীগের সহ-সম্পাদক।
স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত আব্দুল জলিল তুলা চাঁদাবাজি, জায়গা দখল, হাওরের বিল লুট, নিরিহ মানুষকে মামলার ভয় দেখিয়ে হয়রানি ও নারী ব্যবসাসহ নানা অনিয়মের সাথে সম্পৃক্ত ছিলেন। তার ভয়ে বিগত আওয়ামী লীগের আমলে এলাকার সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারেননি। বাদে ভুকশিমইল গ্রামের গোয়ালী বাড়ির ফ্রান্স প্রবাসী জালাল উদ্দিনের কাছ বিদ্যুতের মিটার লাগিয়ে দেয়ার কথা বলে ২৫ হাজার টাকা চাদা নিয়ে এখন পর্যন্ত মিটার লাগিয়ে দেয়নি।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বিকেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলা রয়েছে। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।
সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা
November 18, 2026
কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা
November 17, 2026
বড়লেখায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার-৫ ভরি স্বর্ণ উদ্ধার
November 2, 2026
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
October 1, 2026