কুলাউড়ায় সরকারি টিলা কেটে জরিমানা গুনলেন ব্যক্তি
স্টাফ রিপোর্টার : কুলাউড়ায় সরকারি খাস টিলা কাটায় মানিক মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার লংলা দড়িদাশপুর এলাকায় টিলা কাটার অপরাধে তাকে এ জরিমানা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে এক্সকেভেটরও জব্দ করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতকে থানাপুলিশ সহযোগিতা করে। সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, রবিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে টিলা কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এর সত্যতা পাওয়া যায়। এ সময় টিলা কাটার অপরাধে মানিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে এক্সকেভেটর জব্দ করা হয়।
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026
কুলাউড়ায় বার্ষিক পাবলিক টাউন হল সভা
November 19, 2026