স্বদেশ মেইল
বিজ্ঞাপন

কুলাউড়া রেলওয়ে শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক কাইয়ুম গ্রেফতার

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: October 22, 2024 • পাঠ সময়: ১ মিনিট • পঠিত: ৯ বার

মৌলভীবাজার প্রতিনিধি:

কুলাউড়া উপজেলা রেলওয়ে শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম (৫৮) কে আটক করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা দায়ে অভিযুক্ত হিসাবে তাকে আটক করে পুলিশ। কুলাউড়া থানার ওসি গোলাম আপছার এর নেতৃত্বে মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়  এবং দুপুরে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার দায়ে আওয়ামী লীগের ৮৩ জনের নামে একটি এবং ২০ জনের নামে আরেকটি মামলা রূজু হয় কুলাউড়া থানায়। এ দুটি মামলার ১২ জনকে এ পযন্ত আটক করেছে পুলিশ। বাকিরা পলাতক অবস্থায় আছে। এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপছার জানান, রাজনৈতিক মামলার আসামি রেলওয়ে শ্রমিকলীগ নেতা আব্দুল কাইয়ুমকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও আব্দুস শুকুর (৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *