কমলগঞ্জে কৃষক সমাবেশ ও গাছের চারা বিতরণ
কমলগঞ্জ প্রতিনিধি : টেকসই কৃষির অগ্রযাত্রায় মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষক সমাবেশ ও গাছের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের নৈনারপার এলাকায় এগ্রোস্যাল লিমিটেডে এর আয়োজনে দু’শতাধিক কৃষকের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়।
কৃষক গোলাম রসুল ওলীর সভাপতিত্বে ও কৃষিবিদ ওয়ারেস হোসেন রকির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোস্যাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ আশরাফ উদ্দিন আহম্মেদ, ন্যাশনাল সেলস্ ম্যানেজার কৃষিবিদ মহসিন ইমাম, এসিস্ট্যান্ট ম্যানেজার কৃষিবিদ সাইফুল ইসলাম, এরিয়া ম্যানেজার ওয়ারেস আলী, নৈনারপার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম, কৃষক আব্দুল মতিন, শিক্ষক ভূবন মোহন সিংহ।
অনুষ্ঠান শেষে উর্মিতরু প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে পাচঁশত ভেষজ, বনজ ও ফলজ গাছের চারা বিতরন করা হয়।
প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস; কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’
November 20, 2026
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা পাড়ায় পাড়ায় উৎসবের প্রস্তুতি
November 20, 2026
হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের দুই ব্যক্তি নিহত
November 13, 2026
কুলাউড়ায় ৩০ হাজার টাকার বালু নিলামে ২ উপজেলার দেড় শতাধিক পে-অর্ডার!
November 11, 2026
শ্রমিক নেতা কমরেড মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন
October 11, 2026